ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ লোকদের পাশে উর্বশী - The News Lion

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ লোকদের পাশে উর্বশী

  


দি নিউজ লায়ন;   গুজরাটে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় তউকতে। তাণ্ডব চালিয়েছে মহারাষ্ট্রেও। মুম্বাইতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে বলিউডের কয়েকজন তারকার সম্পত্তিও ক্ষতিগ্রস্থ হয়েছে। অমিতাভ বচ্চনের অফিস জলে ভরে গেছে, রণবীর কাপুরের নির্মাণাধীন বাড়িও ক্ষতির সম্মুখীন।  অসহায় ও ঠিকানাহীন মানুষ এই দুর্যোগে বেশি আক্রান্ত হয়েছে। আর তাদেরই পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড তারকা উর্বশী রাউতেলা। 


বলিউডের সুদর্শনা এই নায়িকা রাস্তায় নেমে এসে অসহায় মানুষের হাতে খাবার তুলে দিচ্ছেন।  নিজের ইনস্টাগ্রামে উর্বশী বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যায়, নীল রঙের পোশাক পরে স্বাস্থ্যবিধি মেনেই তিনি মানুষকে খাবার দিচ্ছেন। শুধু মানুষই নয়, রাস্তার কুকুরগুলোকেও খাবার দিচ্ছেন এ নায়িকা।  উর্বশী জানিয়েছেন, ঘূর্ণিঝড় পরবর্তী এই সহযোগিতা তার নিজের সংস্থা ‘উর্বশী রাউতেলা ফাউন্ডেশন’ থেকে করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.